প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১১:৫১ এ.এম
পাঠক তুমি কবির প্রাণ
-মোজাম্মেল হোসেন মোহন
ভালো লাগে না লিখতে আর
কবিতায় নেই মন,
পাঠকহীন কবিতার প্রাণ
শুষ্ক মরুর বন।
কবিতা যে শ্রমের ফসল
কবির যেন প্রাণ,
পাঠক পেলে কবির মনে
বয়ে যায় সুখের বান।
রূপে-রসে-গন্ধে ভরা
রূপবতী সেই ফাগ,
কাব্যরসে মদির হয়ে
জাগো পাঠক, জাগ!
কবি তাঁরই কল্পনাতে
খোঁজেন বীণার সুর,
পাঠক মনে মাতন জাগে,
ছড়িয়ে পড়ে নূর।
বনের পাখি পাঠক হয়ে
মধুর সুরে গায়,
রাখাল ছেলে কবিতার সুর
তোলে গাছের ছায়।
পাঠক তুমি কবির প্রাণ
তুমিই কবির গান,
তোমার ভালোবাসায় জাগে
কবিতারই প্রাণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত