1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পুলিশ রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।

লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং লালমনিরহাটে চারটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বর্তমানে লালমনিরহাটে নেওয়া হচ্ছে এবং চারটি মামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে সোপর্দ করা হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!