1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা: স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাতে ৫৩ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের ওপর যৌথ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। এতে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, দক্ষিণ ইরানের মিনাব কাউন্টিতে একটি বালিকা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘটনাস্থলেই ৫৩ জন শিশু শিক্ষার্থী নিহত হয় এবং আহত হয় অন্তত ৬০ জন।

এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে ইরানজুড়ে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, হামলার সঙ্গে জড়িত প্রতিটি স্থাপনা এখন ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু।

তিনি আরও জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরান শুধু ইসরাইল নয়, বরং হামলায় সহায়তাকারী মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!