ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইসরায়েলের এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। কাৎজ জানান, এই হামলা আইআরজিসির অন্য সদস্যদের জন্য একটি ‘বার্তা’ হিসেবে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তাংসিরি হরমুজ প্রণালীতে মাইন স্থাপন এবং জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়