আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
বিবৃতিতে জানানো হয়, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
You cannot copy content of this page