আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের রাষ্ট্রপতি হিসেবে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্যই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলও অংশ নিয়েছে।’ প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
চিফ হুইপ আরও বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী সংবিধানের দাঁড়ি-কমা-সেমিকোলন সব সংশোধন করা হবে। কিন্তু সংবিধান নতুন করে লেখা হবে না।’
এ সময় সচিবালয়ে দলের কোনো বৈঠক ছিল না বলেও জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটা নিয়ম রক্ষার নির্বাচন না। তারা (বিরোধী দল) বলতেই পারে। তারপরও ভোটে অংশ নেওয়ায় তাদের ধন্যবাদ।’
রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
You cannot copy content of this page