রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামে এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সৌদি আরব থেকে এসভি-৮০৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে আগমনী ক্যানোপি-২ এলাকায় তাকে আটক করা হয়। পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তল্লাশিতে তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ (মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার টাকা) ছাড়াও ৯ হাজার মার্কিন ডলার, ৮৫০১ সৌদি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের সদস্য হিসেবে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়