1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল বশর আর নেই

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক মাস্টার আবুল বশর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি চট্টগ্রামের **ফটিকছড়ি উপজেলা**র লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির মরহুম মাওলানা আবদুর রহমানের ছেলে। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সাহসী যোদ্ধা হিসেবে অবদান রাখেন। জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষকতা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মাস্টার আবুল বশর নাজিরহাট প্রেসক্লাব–এর প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক দৈনিক পূর্বকোণ পত্রিকার নাজিরহাট সংবাদদাতা এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়–এর সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় নিজ বাড়ির ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

More News Of This Category

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন। তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়। জহির উদ্দিন আরও বলেন, সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!