বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানা পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির যৌথসভা শুরুর আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
রিজভী বলেন, সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
অন্য কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর বাইরেও আরও কয়েকটি কর্মসূচি থাকবে। এসব কর্মসূচির খসড়া দলের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।
You cannot copy content of this page