খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের জন্য বিশেষ ক্রয় পদ্ধতি গ্রহণেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে মোট দুটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব দেয় খাদ্য মন্ত্রণালয় এবং অপরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবিধ প্রস্তাব হিসেবে উপস্থাপন করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ধারা অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে খাদ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনা হবে।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৯৯(২)-এ উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে এ ক্রয় করা হবে। বৈঠকে প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান সিস্টেমের সঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত প্রযুক্তিগুলো হলো—
জাতীয় নিরাপত্তার প্রয়োজন বিবেচনায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ও (২) ধারা অনুযায়ী এসব প্রযুক্তি সংযোজনের জন্য প্রয়োজনীয় ক্রয় পদ্ধতি গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
You cannot copy content of this page