ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসকরা সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাময়িক কর্মবিরতির পর প্রায় ৩ ঘণ্টা পর কাজে ফিরেছেন। ফলে জরুরি চিকিৎসাসেবা আবারও চালু হয়েছে।
এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়, এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে জরুরি বিভাগে সেবা সাময়িক বন্ধ রাখা হয়।
পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর চিকিৎসকরা কাজে ফেরেন। তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিক্ষার্থীর প্রেসক্রিপশনের ওষুধ না পাওয়া নিয়ে তর্কের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়