1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়েছে পাওয়ার কার ও এসি বগি

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে।

কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার পথে থাকাকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ট্রেনের পাওয়ার কার এবং একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, পাওয়ার কার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!