২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিটিবির নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠানের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
You cannot copy content of this page