1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতের কার্যক্রমে নজরদারি জোরদারে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এই নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রামের বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকায় পেট্রোল পাম্পে সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতিতে দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

এছাড়া, ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন হলে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে এ সংক্রান্ত তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!