1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

পহেলা বৈশাখ ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উৎসবকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রোববার (১২ এপ্রিল) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-৯ ইউনিট দিয়ে সুইপিং করা হবে। পাশাপাশি হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালানো হবে।

রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি থাকবে।

ডিএমপি আরও জানিয়েছে, অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ধারালো বা ঝুঁকিপূর্ণ বস্তু বহন করা যাবে না। ফানুস ও আতশবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমনা পার্ক ভোর ৫টায় খোলা হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!