1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

গাজা শাসনে ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ যোগ দিচ্ছে ৮ প্রভাবশালী মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

গাজা শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিষদে’ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিশ্বের আটটি প্রভাবশালী মুসলিম দেশ অংশ নিতে সম্মত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর জানিয়েছে খালেজ টাইমস।

শান্তি পরিষদে অংশ নেওয়া দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো গাজার ‘শান্তি পরিষদে’ যোগদানের আমন্ত্রণ তারা গ্রহণ করেছেন। আট দেশ নিজ নিজ আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নথিতে স্বাক্ষর করবে। এর আগে মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত শান্তি পরিষদে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছিল।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা গাজায় চলমান সংঘাতের অবসান ও একটি সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেন।

এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আলোকে গৃহীত একটি অন্তর্বর্তী সংস্থা হিসেবে শান্তি পরিষদের ম্যান্ডেট বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা।

গাজায় শান্তি পরিষদের মূল লক্ষ্য হলো— স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি এগিয়ে নেওয়া। এর মাধ্যমে পুরো অঞ্চলের দেশ ও জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ সুগম হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!