প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার কড়া নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি হলে তিনি আর কার্যালয়ে আসবেন না।
শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে—এমন কোনো কাজ করা যাবে না এবং কোনোভাবেই রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে অফিসে আসা-যাওয়া নিশ্চিত করতে হবে। অন্যথায় তার পক্ষে কার্যালয়ে আসা সম্ভব হবে না।
নেতা-কর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, যদি তাকে নিয়মিত পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে এবং মানুষের চলাচলে বাধা দেওয়া যাবে না। একইসঙ্গে তিনি আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেন।
দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সারা দেশের নেতা-কর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষের কষ্ট বাড়ে।
সবশেষে তিনি নেতা-কর্মীদের বাম পাশে সরে গিয়ে রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, সবার সহযোগিতা থাকলে তিনি নিয়মিত অফিসে আসতে পারবেন, অন্যথায় তা সম্ভব হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়