1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ভোলায় জামায়াত কর্মী সাওদা সুমির জামিন মঞ্জুর

ওয়াহিদুল, বরিশাল রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ভোলায় আটক বিবি সাওদা সুমি (৩৭)-কে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এ আদেশ দেন।

জামিনের বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেন ডা. শফিকুর রহমান। এক পোস্টে তিনি জানান, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”

এর আগে রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়, যা নিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

সাওদা সুমির গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানস্বীকৃত অধিকার এবং এ ধরনের গ্রেপ্তার গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। একই সঙ্গে তিনি দেশের নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহলকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!