1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান। রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীর প্রতি তাদের অভ্যর্থনা জানান।

এদিন প্রধানমন্ত্রী জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করার পর বঙ্গভবনে পৌঁছান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেছেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটি তারেক রহমানের প্রথম সাক্ষাৎ। এর আগে দুজনের দেখা হয়েছিল ১৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংসদ ভবনে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!