গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।