1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তায় তিনি ১৯৭১ সালের ২৫ মার্চকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও কলঙ্কজনক দিন হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ওই কালরাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, যার প্রেক্ষাপটে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে এবং শুরু হয় দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ।

বাণীতে প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!