1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ওসমান হাদির মৃত্যু গুজব, অবস্থা এখনও সংকটাপন্ন: ইনকিলাব মঞ্চ

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুর থেকে পাওয়া খবরে জানা গেছে, জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হাদির নেতৃত্বাধীন সংগঠন ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দেওয়া বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির মৃত্যুর খবর সম্পূর্ণ অসত্য। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়,
“ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন, তবে তার মৃত্যুর যে সংবাদ প্রচার করা হচ্ছে তা সত্য নয়।”

বিবৃতিতে আরও জানানো হয়, হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। দোয়া চেয়ে বলা হয়,
“আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।”

এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার দেশটিতে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে যান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং জানান যে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!