1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে। কফিন বহনের জন্য সেখানে আগে থেকেই একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য।

বিমানবন্দর থেকে মরদেহটি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হবে। শুক্রবার রাত সেখানে কফিন রাখা হবে।

ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শুক্রবার বিমানবন্দর থেকে হাদির কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও পরিকল্পনা পরিবর্তন করে শনিবার নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!