জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা অধিবেশন ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধীদলের আপত্তি সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ কারণেই তারা সংসদ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়াকআউটের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তিনি বলেন, বিরোধী সদস্যরা আইন প্রণয়নের প্রতিটি ধাপে অংশ নিয়েছেন এবং কেউ কেউ সমর্থনও দিয়েছেন। তাই পুরো প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের পর বিরোধী সদস্যরা আবার অধিবেশনে ফিরে আসবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়