1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

লালবাগ থানার মামলায় শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার দেখানো

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন। তিনি জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে, যার মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তাকে কবে আদালতে তোলা হবে—এ বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি, তবে প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র এন এম নাসির উদ্দিন জানান, ভোরে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হয়ে তিনি টানা এ দায়িত্ব পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলাতেও তাকে আসামি করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!