1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির রেজাউল করিম বাদশা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পান।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, পোস্টাল ব্যালটসহ ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। অন্যদিকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়ে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে মোট ৪৩ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!