1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পর প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

তিনি বলেন, গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এটি কার্যকর হবে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে দিতে হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!