রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে এ রায় নিয়ে জরুরি বৈঠক আহ্বানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ ঘোষণা দেন। তিনি জানান, আইসিজের রায়ের পরপরই মিয়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সামরিক সরকারের ওপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
এক বিবৃতিতে মিলিব্যান্ড বলেন, রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।
তিনি আরও জানান, মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপের ঘোষণা দেওয়া হবে।
মিলিব্যান্ড বলেন, মিয়ানমারের সামরিক সরকারের হাতে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের তীব্র নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মিয়ানমারকে আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, জবাবদিহি ও রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, এ ধরনের গুরুতর অপরাধ করে কোনো রাষ্ট্র বা ব্যক্তি দায়মুক্তি পেতে পারে না।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে দেশটি। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রগণহত্যার দায়ে আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
থম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো।
রায়ে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
You cannot copy content of this page