1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। তিনি উল্লেখ করেছেন, ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর এই প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে।

সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না। তবে তাদের কাছে প্রতীয়মান হয় যে, বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।

মন্ত্রী সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। তিনি উল্লেখ করেন, আমাদের দেশ এখনো এ ধরনের (গণভোটের) ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।

তিনি আরও বলেন, যে পদ্ধতিতে এই গণভোটের প্রচার চালানো হয়েছে, তার মধ্যেও নানাবিধ বিভ্রান্তি রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!