1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

এনসিপি থেকে ঢাকার দুই সিটিতে মেয়র পদে লড়তে পারেন আসিফ মাহমুদ ও আরিফুল ইসলাম আদীব

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সিটি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির প্রাথমিক বাছাইয়ে দুইজনের নাম বিবেচনায় রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্যদিকে, দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।

এনসিপি সূত্র জানিয়েছে, দলের প্রাথমিক আলোচনায় এই দুই নেতাকে ঢাকার দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা শেষে ঘোষণা করা হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!