1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

তারেক রহমানের প্রত্যাবর্তনে সংবর্ধনার অনুমতি পেল বিএনপি

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা আয়োজনের অনুমতিপত্র বিএনপির কাছে পাঠানো হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে লিখিত অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়।

পরবর্তীতে কমিশনার কার্যালয়ের এক কর্মচারী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে অনুমতিপত্রটি হস্তান্তর করেন। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একটি সংবর্ধনা ও সমাবেশ আয়োজন করবে বিএনপি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!