প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:০৩ এ.এম
বহুৎ পুরাইন্না কথা
বহুৎ পুরাইন্না কথা —
ইস্কুল কামাই কইরা হ্যারে দেহনের লাইগা
এহন আর দোহানের বেঞ্চিত ট্যারা চোখে বইয়া থাহি না।
হেইডা বহুৎ পুরাইন্না কথা —
সারা দেশে যহন মেলা বড় ঢল আইলো,
উন্নিশশো আডাশি সনের মাঝামাঝি,
উথাল-পাথাল গাঙের পানিতে হাবুডুবু খাইতাছি
নাও ডুইব্যা যাওয়া মাইনষের মতো।
দুঃখের রাইতগুলো বহুৎ আন্ধাইরা অয়,
সাগরের মতো সর্বনাইশ্যা।
রাইতের আন্ধারগুলা আমারে একলা পাইয়া
পেত্নীর মতো খারাইয়া থাহে,
চোখের ঘুমডা দেমাগি বেডির মতো
হারা রাইতেও কাছে আইলো না।
হেইদিন আষাঢ় মাইস্যা বৃষ্টি —
বেইন্না বেলা ভোটের বাজারে
আমারে আর কাশেমরে দেইখ্যা
পলানির ভান কইরা একটা টং দোহানের পিছে গিয়া পলাইছে,
আমিও চোরের মতো পিছে দিয়া গিয়া
পাঞ্জা মাইরা ধইরা লাইছি।
হেইডাও বহুৎ পুরাইন্না কথা —
মাষ্টারের কাছে হুনছি হে আর ইস্কুলে যাইতো না,
বিয়ার কথাবার্তা অইতাছে।
আমিও এহন আর বেহুদা সময় নষ্ট করি না হুদাহুদি,
অহন আমি সব বুইজ্জালাইছি, আমি অশিক্ষিত।
কয়দিন আগের কথা —
বাবা আমারে বিয়া করাইয়া দিছে
অন্য গেরামের একটা ফুট-ফুইট্টা ছেরির লগে,
মুরুব্বির কথাই আগে।
হেরে লইয়া এহন আমি ভালাই আছি,
ছেরা-ছেরির বাপ অইছি,
আমারে বাবা ডাহে,
গরীবের সংসার ভালাই লাগে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত