গোপালগঞ্জে জেলা পুলিশের আয়োজনে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সে এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়।
কীট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
You cannot copy content of this page