1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত রুদ্ধশ্বাস এই ম্যাচে বড় লক্ষ্য তাড়া করেও জয় পায়নি ইংলিশরা।

প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ২৫৩ রানের বিশাল লক্ষ্য দেয়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সক্ষম হয়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ৩ বলে ৫ রান করে আউট হন ফিল সল্ট। তিন নম্বরে নেমে ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন হ্যারি ব্রুক। পরে জস বাটলার ও জ্যাকব ব্যাথেল ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন।

১৭ বলে ২৫ রান করে বাটলার আউট হলেও দুর্দান্ত ব্যাটিং করেন ব্যাথেল। মাত্র ১৯ বলে ফিফটি তুলে নেওয়ার পর তিনি সেঞ্চুরিও করেন। ৪৫ বলে শতক পূর্ণ করা ব্যাথেল শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তবে তার এই লড়াকু ইনিংসও ইংল্যান্ডকে জেতাতে পারেনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান, যা তুলতে ব্যর্থ হয় ইংলিশরা। ফলে ৭ রানের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!