মতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ভারত দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একদিকে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম ও বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে। এ ধরনের দুই বিপরীতমুখী অবস্থান একসঙ্গে চলতে পারে না।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকারের পতনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতকে পরিষ্কারভাবে বুঝতে হবে—শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে একই সঙ্গে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে বারবার সভা ও বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হলে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে।
You cannot copy content of this page