চলমান যুদ্ধ পরিস্থিতিতে সাইরেন বাজলেই যেখানে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, সেখানে এ পরিস্থিতির অপব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি।
দেশটির সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, সাইরেন বাজানোর সুযোগে কিছু মানুষ দোকান থেকে পণ্য নিয়ে বা রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল না দিয়েই আশ্রয়কেন্দ্রে যাওয়ার অজুহাতে সরে পড়ছেন।
সাইরেন বেজে উঠলে দোকান ও রেস্তোরাঁর কর্মীরা দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যান। এই সুযোগেই সুবিধাবাদীরা বিল পরিশোধ না করে পালিয়ে যান, ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাবে ইরান নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে, যার কারণে ইসরায়েলে ঘন ঘন সতর্কতামূলক সাইরেন বাজছে।
চ্যানেল-১৩ বলেছে, এই সংকটময় পরিস্থিতিতে কিছু মানুষের এমন আচরণ ব্যবসায়ীদের জন্য নতুন এক সমস্যার সৃষ্টি করছে, যা দিন দিন বাড়ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়