1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ রোববার (১৯ জানুয়ারি)।

১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল কমল। জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ এবং মাতা জাহানারা খাতুন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। পরবর্তী ঘটনাবহুল ৭ নভেম্বর রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন জিয়াউর রহমান।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি শাহাদত বরণ করেন।

অসাধারণ দেশপ্রেম, অসম সাহসিকতা, সততা-নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে অনন্য ও স্মরণীয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!