1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

দেশের ক্রীড়াঙ্গন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে এবং জেলা, উপজেলা ও স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিন তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্টেডিয়ামে পৌঁছান। তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের উপস্থিতিতে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিকে, দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সামরিক সক্ষমতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান এবং তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!