1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজধানী ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, যেকোনো সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য বৃষ্টিপাত দিনের তাপমাত্রা কিছুটা কমিয়ে গরমের তীব্রতা সাময়িকভাবে হ্রাস করতে পারে।

সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত ইতোমধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!