1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

রাজধানীতে চার মাস ধরে সবজির দাম আকাশছোঁয়া, ক্রেতারা উদ্বিগ্ন

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রাজধানীর বাজারে চলতি চার মাস ধরে সবজির দাম উচ্চ পর্যায়ে স্থিত রয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, বিক্রেতারা মৌসুম নয় বা বৃষ্টিতে ফসল নষ্ট—এমন কারণ দেখিয়ে লাগামহীনভাবে দাম ধরে রেখেছেন। বাজারে শুধুমাত্র পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, প্রতিকেজি দরে পটল ৭০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা এবং ধন্দুল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, বাঁধাকপি (ছোট) ৬০ টাকা, গাজর ১৩০ টাকা, কাঁচা কলা ও লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

বেসরকারি চাকরিজীবী মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রতিটি সবজির দামই ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আগে এক কেজি সবজি কিনলেও এখন একই দামে আধা কেজি বেশি কেনা সম্ভব নয়। গত চার মাস ধরে দাম অস্বাভাবিকভাবে বেশি থাকার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।”

মালিবাগ বাজারের ক্রেতা শহিদুল ইসলাম বলেন, “বিক্রেতারা বারবার বলেন এখন সবজির মৌসুম নয়। কিন্তু চার মাস ধরে একই কথা শুনছি, দামও কমছে না। তাহলে মৌসুম কবে শুরু হবে? বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগও চোখে পড়ে না।”

অন্যদিকে মগবাজারের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, “টানা বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে। এছাড়া মৌসুমও শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কম। তবে নতুন মৌসুমি সবজি উঠতে শুরু করলে দাম কিছুটা কমে যাবে বলে আশা করি।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!