রাজধানীর শাহবাগ থানার ভেতরে শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে একজনকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার ব্যক্তি হলেন বাংলাদেশ ছাত্রলীগ-এর শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। পরে আব্দুল্লাহ আল মামুনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এর আগে রাজধানীর চানখারপুল এলাকায় সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীকে আটকের ঘটনা ঘটে। এর প্রতিবাদে শাহবাগ থানার সামনে মাইক ব্যবহার করে ৭ মার্চের ভাষণ বাজান ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।
এই ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ডাকসু নির্বাচনের প্রতিরোধ পর্ষদের নেতারা ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়