1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে ইউএনওর পরামর্শ, প্রশংসায় স্থানীয়রা

জিল্লুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা-এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি হঠাৎ করেই পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নিচ্ছেন এবং দিচ্ছেন নানা দিকনির্দেশনা।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর সদর ইউনিয়নের মদনপুর গ্রামে কয়েকজন পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে পড়াশোনা বিষয়ে পরামর্শ দেন তিনি। এ সময় অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি এবং শ্রীপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান।

পরীক্ষার্থী আলহাজ্ব বিশ্বাস জানান, ইউএনওর সহজ ও কার্যকর পরামর্শে তিনি অনুপ্রাণিত হয়েছেন। অভিভাবক আলিম বিশ্বাস বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে।

ইউএনও মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!