1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

মিরপুরে এলএ প্লাজায় আগুনে দুজনের মৃত্যু, উদ্ধার ২৪ জন

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রাজধানীর মিরপুর-২ এলাকায় এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান এবং কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২৪ জনকে উদ্ধার করে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই নিরাপত্তার জন্য ছাদে আশ্রয় নেন এবং কয়েকজন বিভিন্ন তলায় আটকা পড়েন।

টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়।

পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজনের নাম রাকিব হাসান বলে জানিয়েছে মিরপুর থানা। অপর নারীর পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!