1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ট্রাম্পের ভুল হিসাবের মাশুল গুনতে হবে: লারিজানি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইরানে চলমান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ দায়ী বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেন, এই ভুলের মাশুল না দেওয়া পর্যন্ত ইরান পিছু হটবে না।

শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, ট্রাম্প ভেনেজুয়েলার মতো কৌশল ইরানেও প্রয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু এতে যুক্তরাষ্ট্রই কৌশলগত অচলাবস্থায় পড়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র: সিএনএন.

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!