1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

২০২৬–২০২৮ মেয়াদে জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৬–২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে নতুন দায়িত্বশীলদের নির্বাচন ও শপথ অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

নতুন নেতৃত্বে সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি। নায়েবে আমির হয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)। সহকারী সেক্রেটারি জেনারেল হয়েছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন। জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় মজলিসে শূরার ৫৯ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ১৭ জন নারী।

পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা’ছুম।

সারাদেশের ১৪টি অঞ্চলের জন্য অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী অঞ্চলে মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং সিলেট অঞ্চলে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দায়িত্ব পেয়েছেন।

বৈঠকে নবনির্বাচিত নেতাদের আগামী মেয়াদে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!