1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর সঙ্গে বৈঠকে এ সফর নিয়ে আলোচনা হয়। সফরে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়টি আলোচনায় রয়েছে।

সূত্র জানায়, দুই দেশের সম্পর্ক জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরকে স্মরণীয় করতে উচ্চপর্যায়ের আয়োজনের পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও সফরসঙ্গী হতে পারেন।

জানা গেছে, সফরকালে দিল্লির বিলাসবহুল হোটেল ITC Maurya-তে থাকার ব্যবস্থা করা হতে পারে, যেখানে এর আগে ডোনাল্ড ট্রাম্প সফরকালে অবস্থান করেছিলেন।

এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির বিষয়টিও আলোচনায় রয়েছে। সফরকে ঘিরে অর্থনীতি, পানি বণ্টন ও জ্বালানি সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইতোমধ্যে ভারত সফর করেছেন। তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিরাও থাকতে পারেন।

তবে এখনো পর্যন্ত এ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!