টানা সাত দফা দরপতনের পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ২ হাজার ১৫৭ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। এর আগে টানা সাত দফায় সোনার দাম কমে মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা হ্রাস পেয়েছিল।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় অপরিবর্তিত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়