1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দীর্ঘ ছুটির পর আজ থেকে ক্লাস শুরু, শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রায় ৪০ দিনের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা। তবে রোজা ও ঈদের দীর্ঘ ছুটির কারণে পড়াশোনায় বড় ধরনের ‘শিখন ঘাটতি’ তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করতে এবং শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শুরুতে ১৫ রমজান পর্যন্ত ক্লাস চালুর সিদ্ধান্ত থাকলেও শিক্ষকদের আপত্তির মুখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেন। এতে শিক্ষার্থীরা দীর্ঘ বিরতি পেলেও সিলেবাস শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়া, প্রতিদিন অতিরিক্ত পিরিয়ড যুক্ত করা এবং স্বল্প সময়ে সিলেবাস সমন্বয়ের মতো বিভিন্ন বিকল্প পদ্ধতি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

এদিকে রমজান ও ঈদের ছুটি শেষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে টানা ১০টি শনিবার নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ এবং নির্ধারিত পাঠসূচি সময়মতো শেষ করা সম্ভব হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!