1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে পাঁচ ধাপে এ নির্বাচন শেষ হবে ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণসংক্রান্ত সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, জানুয়ারিতে প্রথম দুই ধাপের ভোটগ্রহণের পর এপ্রিল ও মে মাসে বাকি তিন ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ধাপের ভোটের মধ্য দিয়ে ২০২৭ সালের ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্ধারিত কার্যক্রম শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page