1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নয় বছর ধরে দেশের বাইরে এস কে সিনহা, দেশে ফিরতে চান পাসপোর্ট নিয়ে জটিলতায় আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান: ৬০ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ, নানা স্লোগান ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশের পূর্বাভাস আইএমএফের মৃত্যুর পর ফেসবুক প্রোফাইলের কী হবে, আগেই যেভাবে ঠিক করবেন জাতীয় দলের পাইপলাইন তৈরিতে দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ আমানত বাড়লেও বেসরকারি ঋণপ্রবাহে ধীরগতি, রাজস্ব ঘাটতি ২৫ হাজার কোটি টাকা সচিব পদে পদোন্নতি পেলেন বিদেশে দায়িত্ব পালনরত তিন নারী কূটনীতিক চুয়েটে ১২ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ উপাচার্য, পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

দুর্গাপূজায় সারাদেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বিজিবি।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি। এ ছাড়া দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল এবং সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয়সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকায় বিজিবি মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page